জঙ্গিবাদবিরোধী সাইকেল শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ২৯ জুলাই কুড়িগ্রাম বন্ধুসভা জঙ্গিবাদ ও মাদকবিরোধী সাইকেল শোভাযাত্রার আয়োজন করে
গত ২৯ জুলাই কুড়িগ্রাম বন্ধুসভা জঙ্গিবাদ ও মাদকবিরোধী সাইকেল শোভাযাত্রার আয়োজন করে

গত ২৯ জুলাই কুড়িগ্রাম বন্ধুসভা জঙ্গি ও মাদকবিরোধী সাইকেল শোভাযাত্রার আয়োজন করে। সাইকেল শোভাযাত্রা উদ্বোধন করেন প্রবীণ শিক্ষক শাহাবুদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন বন্ধুসভার সাধারণ সম্পাদক দৃষ্টি রানী রায়।
সকাল দশটায় কুড়িগ্রাম সদর উপজেলার প্রথম আলো কার্যালয় থেকে নাগেশ্বরী উপজেলার নাগেশ্বরী বাজারের উদ্দেশে শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রায় অংশ নেন হাসান উজ জামান, পাখি, পায়েল, জসিম, আরিফ, জুয়েল, আসিফ, আতিক, নারায়ণ, হাফিজ, ওমর ফারুক, উত্স, রাব্বী, শাকিব, ফরিদুল, আরাফাত, বিপ্লব, সাধ, আশিকুর, আল-আমিন, নীরব, হৃদয়, রুবেল, শাওন, বারেক, সুরুজ, কিরন, রুবেল, হীরা, রিফাত ও ওবায়েদ।
শোভাযাত্রাটি বিভিন্ন স্থানে মাদকবিরোধী লিফলেট বিতরণ করে। দুপুর ১২টায় শোভাযাত্রাটির শেষ গন্তব্য নাগেশ্বরী বাজারে গিয়ে উপস্থিত হয়। সাংস্কৃতিক কর্মী লিটন চৌধুরী, জোবায়ের সিদ্দিকী ও পাভেল জামান শোভাযাত্রাটিকে স্বাগত জানান। সেখানে লিফলেট বিতরণ ও মানববন্ধন করা হয়। শোভাযাত্রাটি বেলা তিনটায় কুড়িগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করে বেলা পাঁচটায় কুড়িগ্রাম শহরে পৌঁছায়। লিফলেট বিতরণের মধ্যদিয়ে শেষ হয় জঙ্গি ও মাদকবিরোধী শোভাযাত্রা।